কেরালা, আসাম ও পুদুচেরির ভোট শুরু হল বৃহস্পতিবার। তিন রাজ্য মিলিয়ে নথিভূক্ত ভোটারের সংখ্যা পাঁচ কোটির বেশি।
কেরালা বিধানসভায় মোট আসন ১৪০। কেরালায় গত দশ বছর সরকারে আসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট। পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এই এল ডি এফ এর বিরুদ্ধে রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।
কেরালায় ভোটারের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষের বেশি। তার মধ্যে ১ কোটি ৩৮ লক্ষের বেশি মহিলা ভোটার। নতুন ভোটার, ১৮ থেকে ১৯ বছর বয়সের মধ্যে, ৪.২৪ লক্ষ। থার্ড জেন্ডার হিসেবে নথিভুক্ত ২৭৭ জন।
কেরালায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জমি খোঁজার চেষ্টা করলেও গত বিধানসভায় কোন আসন পায়নি। রাজ্যে এলডিএফ সরকার অংশগ্রহণমূলক উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দৃঢ় ভূমিকা পালন করে চলেছে।
চরম দারিদ্র্য দূর করেছে কেরালা। পরিকাঠামো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত করেছে।
আসামে নথিভুক্ত ভোটদাতা আড়াই কোটির বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে ওয়েব কাস্টিং হবে ৩১৪৯০ বুথের প্রত্যেকটিতে। আসাম বিধানসভার মোট আসন ১২৬।
আসামে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস নেতৃত্বাধীন ছয় দলের মঞ্চের সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন জোটের। বিজেপি জোট জয়ী হয়েছে গত দুটি বিধানসভায়। কিন্তু গতবার আসামে লড়াই ছিল প্রায় সমানে সমানে।
কংগ্রেসের নেতৃত্বাধীন ৬ দলের মঞ্চে রয়েছে রাইজর দল, আসাম জাতীয় পরিষদ, সিপিআই(এম), সিপিআই(এম-এল) এবং এপিএইচএলসি।
আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি প্রকাশ্যে বিভাজনের একের পর এক ভাষণ দিয়ে গিয়েছেন। বাংলাভাষী মুসলিম, যাঁদের স্থানীয় ভাবে মিঁয়া বলা হয়, তাঁদের বিশেষ লক্ষ্য করেছেন আক্রমণের।
অন্যান্য রাজ্যে এসআইআর হলেও আসামে তা করেনি নির্বাচন কমিশন। যদিও ভোটার তালিকা সংশোধন হয়েছে নিয়মমাফিক। বিশেষ বিশেষ অংশের নাম বাদ দেওয়ার অভিযোগ রয়েছে এ রাজ্যেও।
পুদুচেরিতে বিধানসভার মোট আসন ৩০। এখানে কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে ডিএমকে। প্রতিদ্বন্দ্বিতা বিজেপি জোট এনডিএ’র সঙ্গে। তবে অভিনেতা বিজয়ের টিভিকে এরা যে লড়াই ত্রিমুখী করার চেষ্টায় রয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মোট ভোটার ১০.১৪ লক্ষ।
Assembly election 2026
কেরালা, আসাম, পুদুচেরিতে শুরু বিধানসভার ভোট
×
Comments :0