মহিলাদের ক্ষমতায়ন সম্ভব তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলে। দরকার মহিলার অর্থনৈতিক সক্ষমতা। তাঁদের আয় করার ক্ষমতা বাড়ানো দরকার। কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার কাজ করেছে সেই লক্ষ্যেই।
শুক্রবার তিরুবনন্তপুরমে নির্বাচনী জনসভায় একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বৃন্দা কারাত।
কেরালায় বিধানসভা নির্বাচন ৯ এপ্রিল।
বৃন্দা কারাত বলেন, ‘‘কেরালার সরকার মনে করে যখন মহিলাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে, যখন তারা নিজেরা উপার্জন করতে পারবেন তখনই মেয়েদের ক্ষমতায়ন হবে।’’ তিনি বলেন, ‘‘কেরালায় আমরা 'কুদুম্বশ্রী' প্রকল্পের বিষয়ে সকলেই জানি। গোটা দেশে কোথাও এই ধরণের প্রকল্প কেরালা ছাড়া আর কোথাও হয়নি। যখন সরকার ক্ষুদ্র উদ্যোগ, সহজলভ্য ঋণ প্রদানের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে, তখনই মহিলারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে সক্ষম হন। আর সেই উদ্যোগেই নিয়েছে কেরালার এলডিএফ সরকার মহিলাদের জন্য।’’
অপরদিকে, কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন যে এলডিএফ সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘‘সরকারের মূল লক্ষ্যই ছিল প্রতিশ্রুতি রক্ষা করা। কেরালায় এমন বহু মানুষ রয়েছেন যাঁরা বাস্তুহীন, গৃহহীন ছিলেন। তাঁদের কাছে নিজেদের বাড়ি হলো স্বপ্নের মতো। সেই স্বপ্নকেই বাস্তবায়িত করেছে 'লাইফ মিশন হাউসিং প্রজেক্ট'।
বিজয়ন বলেন, ‘‘মৎস্যজীবীদের পুনর্বাসনের ও ব্যবস্থা করা সহ তাদের সামাজিক সুরক্ষার বিষয়টি ও নিশ্চিত করেছে কেরালার এলডিএফ সরকার। সর্বোপরি মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিতেও বিশেষ নজর দিয়েছে কেরালা সরকার। মহিলাদের সাবলম্বী করার উদেশ্যে সরকারের তরফে 'কুদুম্বশ্রী ' প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে।
LDF government empowers women
ক্ষমতায়নে মহিলাদের সক্ষম করেছে এলডিএফ সরকার, তিরুবনন্তপুরমে কারাত
×
Comments :0