মুক্তধারা
অন্যকথা
হিমালয়ের চেয়ে বেশি উচ্চতার পর্বত
তপন কুমার বৈরাগ্য
২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
আমরা জানি মাউন্ট এভারেস্টই পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ।কিন্তু
তার চেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ মৌনলোয়ার মাউনা লোয়া
পর্বত শৃঙ্গ।পৃথিবীর এটা বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি।
এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের হাওয়াই দ্বীপে অবস্থিত।
প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত।এই পর্বতের উচ্চতা সমুদ্রের
তলদেশ থেকে ৯১৭০মিটার।মাউনা লোয়া কথার অর্থ দীর্ঘ
পাহাড়।১৮৪৩খ্রিস্টাব্দে এখানে ৩৪বার বিস্ফোরণ হয়।
সর্বশেষ বিস্ফোরণ হয় ২০২২খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর মাসে।
বিস্ফোরণের সময় চারিদিকে প্রচন্ড শব্দ হয়এবং ভয়ঙ্কর এক
পরিস্থিতির সৃষ্টি হয়।মৌনালোয়ার দৈর্ঘ্য ১২০কিমি।প্রস্থে ১০৩কিমি
থেকে১২০কিমি।মৌনালোয়ার উচ্চতা হিমালয়ের চেয়ে বেশি
হওয়ার কারণ মৌনালোয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা
পর্বত।এর মোট উচ্চতা ৯১৭০মিটার।এর মধ্যে ৫০০০মি পৌঁছে
গেছে প্রশান্ত মহাসাগরের শেষ সীমানায়।আর বাকী ৪১৭০মিটার
আছে সমুদ্রপৃষ্ঠের উপরে।হিমালয় পর্বতের উচ্চতা
৮৮৪৮.৮৬মিটার বা ২৯০৩১.৭ফুট।হিমালয় পুরোটাই স্থলভাগে
অবস্থিত।জলভাগ এবং স্থলভাগের মোট উচ্চতা ধরলে মৌনালোয়া
পৃথিবীর উচ্চতম পর্বত। হিমালয় নবীন ভঙ্গিল পর্বত।তাই হিমালয়ের উচ্চতা শত বছরে কিছুটা বৃদ্ধি পাচ্ছে।অপরদিকে
মৌনালোয়া গম্বুজাকৃতি আগ্নেয় পর্বত।এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না।
বরং উচ্চতা কিছু করে হ্রাস পাচ্ছে।হাজার হাজার বছর পরে
মৌনালোয়ার জল ও স্থলের উচ্চতা থেকে হিমালয়ের উচ্চতা
বেশি হবে।
Comments :0