MUKTADHARA | BOOK | Changing EAST ASIA | PRADOSH KUMAR BAGCHI | 22 SEPTEMBAR 2026 | 4th YEAR

মুক্তধারা | বই | পরিবর্তনের পূর্ব এশিয়া | প্রদোষকুমার বাগচী | ২২ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  BOOK  Changing EAST ASIA  PRADOSH KUMAR BAGCHI  22 SEPTEMBAR 2026  4th YEAR

মুক্তধারা

বই 

পরিবর্তনের পূর্ব এশিয়া

প্রদোষকুমার বাগচী

২২ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ


উনিশ শতক থেকে বিশ শতকের  দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত   সময়কাল পৃথিবীর ইতিহাসে   অভূতপূর্ব ক্রান্তিকাল হিসাবে চিহ্নিত।  ঘটনাবহুল, সংঘাতময় এই সময়ে দেশে দেশে  প্রাচীন ঐতিহ্যের  অচলায়তনে প্রচণ্ড আঘাত পড়ে। ফলে এই যুগটি একদিকে যেমন  ছিল ভয়ানক ধ্বংসাত্মক, তেমনি  অপরদিকে ছিল  নতুন সৃষ্টির  সম্ভাবনায়  পূর্ণ। পূর্ব এশিয়া এর ব্যতিক্রম ছিল না। বহু যুগের প্রাচীন ঐতিহ্যের  শৃঙ্খল নিষ্ঠুর বর্তমানের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং এই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে আজকের আধুনিক পূর্ব এশিয়া। অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষিতে পূর্ব এশিয়া   বিশেষ করে চীন ও জাপান  ভারতের কাছে বরাবরই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বহুদিন থেকেই এই অঞ্চলের সঙ্গে ভারতবর্ষের নানা ধরনের যোগাযোগ ছিল যা আজকের বিশ্বায়নের পর্বে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়ের সাথে চীন ও  জাপানের বৈশিষ্ট্যগতও পরিবর্তন ঘটেছে কিছু । তবে লেখকের আলোচনার  সঙ্গে সকলে  একমত নাও হতে পারেন।  ৩১টি অধ্যয়ে বিন্যস্ত হয়েছে আলোচনা।  ছাত্রছাত্রীদের কাছে তো বটেই সাধারণ মানুষও  বহু প্রশ্নের জবাব পাবেন এই বই থেকে।    
আধুনিক যুগে পূর্ব এশিয়ার রূপান্তর
দেবপ্রসাদ চৌধুরী। কে পি বাগচী অ্যান্ড কোম্পানি। ২৮৬ বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা-৭০০ ০১২। ২০০ টাকা।

Comments :0

Login to leave a comment