MUKTADHARA | BOOK | Women's Empowerment | KRISHANU BHATTACHARJEE | 6 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | বই | নারীর ক্ষমতায়ন নিয়ে গভীর অনুসন্ধান | কৃশানু ভট্টাচার্য্য | ৬ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  BOOK  Womens Empowerment  KRISHANU BHATTACHARJEE  6 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

বই 

নারীর ক্ষমতায়ন নিয়ে গভীর অনুসন্ধান

কৃশানু ভট্টাচার্য্য

৬ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 
 

ভারতীয় ইতিহাসে নারীর অবস্থান ও ক্ষমতায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই গভীর অনুসন্ধান করে চলেছেন প্রদ্যোত ভট্টাচার্য। সাময়িক পত্রের পাতায় ধারাবাহিক আকারে তার সেই আলোচনা প্রকাশিত হয়েছে নিয়মিত ভাবে। পুরা প্রস্তর যুগ থেকে আজকের দিনে বারে বারে পরিবর্তিত হয়েছে সমাজে নারীর অবস্থান এবং গুরুত্ব। ‌ প্রাগৈতিহাসিক যুগে ছিল না কোন শ্রেণীবিভাজন মানুষ গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করত পরবর্তীকালে শ্রেণীবিভক্ত সমাজে নারী এবং বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা পর্যায়ক্রমে বদলাতে শুরু করে। পূর্ববর্তী সময়ে ভারতীয় সমাজে বহুত্ববাদী সংস্কৃতি বিকশিত হয়েছিল ।‌ আর সেই কারণেই নব্য প্রস্তর যুগে পিতৃতান্ত্রিক সমাজের পাশাপাশি ভারতবর্ষে মাতৃতান্ত্রিক সমাজের অস্তিত্ব ছিল সুস্পষ্ট।  
তবে সেসময়ের সামাজিক বিন্যাসের লিখিত দলিলের সংখ্যা খুবই নগণ্য। ‌
হরপ্পা সভ্যতার সময় ধাপে ধাপে সেই অবস্থার কিছুটা বদর হতে শুরু করে। 
লেখক প্রদ্যোৎ ভট্টাচার্য তার এই দীর্ঘ অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ করেছেন। আকর্ষণীয় পদ্ধতিির কারণে এবং বিষয় বৈচিত্র্যের প্রয়োজনে গ্রন্থটি অত্যন্ত সুখ পাঠ্য। সিন্ধু সারস এবং সমকাল কথা পত্রিকার পক্ষ থেকে প্রকাশিত এই গ্রন্থটি প্রচ্ছদ শিল্পী নন্দিনী মুখোপাধ্যায়।

ভারতীয় ইতিহাসে নারীর অবস্থান ও ক্ষমতায়ন 
প্রথম পর্ব-  প্রদ্যোত ভট্টাচার্য সিন্ধু সারস , মূল্য ১৫০ টাকা।

Comments :0

Login to leave a comment