মুক্তধারা
ভ্রমণ
বাঙালির ইউরোপনামা
সুপ্রতিক বণিক
৩ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
এলো শীতের রুক্ষ শুষ্ক দিন
প্রিয় ত্বকের যত্ন নিতে...
কবি বলেছেন -
কুছ পানে কে লিয়ে,
কুছ খোনা পারতা হ্যা!!
তবু , উত্তাপ এর অভাব ছাড়া আর কিছুর অভাব বোধ করিনি খাবারে।বলাই বাহুল্য ,লোকসংখ্যা অনেক কম হওয়ায় ঘুমাতে গিয়ে মর্গপ্রমাণ ঠান্ডার সাথে রীতিমত যুঝতে হয়েছে । প্রায় ৫ ঘণ্টা পর মধ্যপ্রাচ্য থেকে কাতার,পার্সিয়ান গাল্ফ,ক্যাসপিয়ান সাগর ,আজারবাইজান ,তুর্কি,বুলগেরিয়া,
সার্বিয়া হয়ে অস্ট্রিয়া এর রাজধানী ভিয়ানতে প্রবেশ আমাদের ।
সাথে সাথেই চললাম আমরা পুনরায় সিকিউরিটি চেকিং এর দিকে কিন্তু এবার থাকবে শেষ ইমিগ্রেশন এবং প্রশ্ন অর্থাৎ এই দেশে আমরা ঠিক কি করব, কোথায় কোথায় যাব ,কোথায় কোথায় থাকব ,কতবার ইউরোপের কোন দেশ থেকে প্রস্থান বা প্রবেশ করব ,আর সর্বোপরি কোথা থেকে এবং কবে আমরা নিজের দেশে ফিরে আসব তা প্রমাণ সমেত দেখানো -এই সব সেরে নিয়ে আমরা চললাম আমাদের ছোট্ট ২৫ কিলো করে দুটো ব্যাগ সংগ্রহের জন্য নির্দিষ্ট কনভেয়ার বেল্ট থেকে যেটা নামার সময় বিমানসেবিকার বলে দেন কখনও বা কনভেয়ার বেল্ট এর সামনে থাকা ইলেকট্রনিক্স বোর্ড এ লেখা থাকে যে কোন বিমানের যাত্রীদের জিনিস দেওয়া হবে।
বলতে ভুলে গেছি ,দেশ থেকেই আমরা ম্যাট্রিক্স এর e-sim নিয়ে গিয়েছিলাম ,যেটা ইউরোপে পদার্পণ করেই কার্যকরী হয়ে যায় আর হলো ও তাই।
পেট এর ভেতরটা কেমন আনন্দে গুড়গুড় করতে শুরু করল ,চারিদিকে জার্মান লেখা পড়ে নিজেকে চিমটি কাটিয়ে এবং কেটে বুঝে গেলাম ভিয়েনা আন্তর্জানিক বিমান বন্দরে আমরা সত্যি সত্যি ই উপস্থিত ।
এবার শুরু হবে আমাদের স্থলপথে যাত্রা আমাদের আগামী দু দিনের ঠিকানায় ।
বাকিটা কোথায় ??…..এটাই ভাবছেন তো -ধৈর্য ধরুন …এয়ারপোর্ট এ এনে ছাড়লাম আপাতত !এখনও আমার জার্মান খানিক জানা সত্ত্বেও ট্যাক্সিচালক এর অবোধগম্য ভাষা ,বিলাসবহুল ট্যাক্সি চড়া ,চরম কাঁপুনি ধরা আবহাওয়া ,রাস্তায় গাড়ির অস্বাভাবিক গতিসীমা—সব আসবে ..
জানাবেন কেমন লাগছে ..কিছু বাদ যাচ্ছে ?সেটাও বলুন …অপেক্ষায় রইলাম …
চলবে
Comments :0