মুক্তধারা
কবিতা
ঘড়ি
গৌরী সেনগুপ্ত
৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
বেপরোয়া ছুটছে জোরে
স্তব্ধ দুপুরবেলা
টুকুন তখন রোমির সাথে
খেলছে গুলতি খেলা ।
দেখতে পেয়ে দাদু বলে
হোমওয়ার্কটা সারো
কাঁদো মুখে টুকুন বলে
ছুটি আছে আরও ।
দাদু বলে দশটা মিনিট
ইচ্ছে করো আজই
এক তুড়িতে অঙ্কটা শেষ
মাল্টিপ্ল্ তো ইজি ।
ঘড়িটা দেখি । সেই দশটা মিনিট
আজকে তার দাম
দাদু তো নেই ঘড়িটা আছে
সময় বোঝার ইনাম ।।
Comments :0