মুক্তধারা
কবিতা
ফসল ফলার সোনার মাটি
শাকিবুল রহমান
২ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
——————————————
একটি করে গাছ লাগাই,
সুন্দর এই ধরা সাজাই।
সবুজ হোক সবার মন,
রক্ষা করি আপন বন।
প্লাস্টিক আজ বর্জন করি,
সুন্দর এক বিশ্ব গড়ি।
পলিথিন আর ছোঁবো না,
পরিবেশ নষ্ট করবো না।
নদীর জল রাখবো সাফ,
নদী দূষণ মস্ত পাপ।
জল ধারাকে বাঁচিয়ে রাখবো,
পরিবেশ দূষণ করবো না আর।
জমির মাটি রাখবো খাঁটি,
ফসল ফলার সোনার মাটি।
জৈব সারে ভরবো খামার,
পরিবেশ দূষণ করবো না আর।
——————————————
পঞ্চম শ্রেণী, ফোন নম্বর: ৬২৯১ ৯১৪ ৬৩০
Comments :0