MUKTADHARA | POETRY | MAHATMAJIR PRATI | SUKANTA BHATTACHARJEE | 2 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | মহাত্মাজীর প্রতি | সুকান্ত ভট্টাচার্য | ২ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  MAHATMAJIR PRATI  SUKANTA BHATTACHARJEE  2 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

মহাত্মাজীর প্রতি

গৌরী সেনগুপ্ত

২ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
 

চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন,
হঠাৎ ঘোষণা শুনেছি: আমার জীবনে শুভক্ষণ
এসেছে; তখনি মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি।
রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজী।
এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার,
এ মৃতদেহের বাধা ঠেলে হব অজেয় রাজ্যে পার।
এসেছে বন্যা, এসেছে মৃত্যু, পরে যুদ্ধের ঝড়,
মন্বন্তর রেখে গেছে তার পথে পথে স্বাক্ষর,
প্রতি মুহুর্তে বুঝেছি এবার মুছে নেবে ইতিহাস—
তবু উদ্দাম, মৃত্যুআহত ফেলি নি দীর্ঘশ্বাস;
নগর গ্রামের শ্মশানে শ্মশানে নিহত অভিজ্ঞান:
বহু মৃত্যুর মুখোমুখি দৃঢ় করেছি জয়ের ধ্যান।
তাইতো এখানে আজ ঘনিষ্ঠ স্বপ্নের কাছাকাছি,
মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা যে বেঁচে আছি –
তোমাকে পেয়েছি অনেক মৃত্যু-উত্তরণের শেষে,
তোমাকে গড়ব প্রাচীর, ধ্বংস-বিকীর্ণ এই দেশে।

দিকদিগস্তে প্রসারিত হাতে তুমি যে পাঠালে ডাক,
তাইতো আজকে গ্রামে ও নগরে স্পন্দিত লাখে লাখ॥

Comments :0

Login to leave a comment