MUKTADHARA | POETRY | PATIGANIT | Debashis Acharja | 4 SEPTEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | পাটিগনিত | দেবাশিস আচার্য | ৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  PATIGANIT  Debashis Acharja  4 SEPTEMBER 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

পাটিগনিত

দেবাশিস আচার্য

৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

————————————————

 

এদেশের বেশির ভাগ লোক 
হিন্দু না মুসলমান?
হিসেব করছেন আপনি!
খুঁজে ফিরছেন মাংসের খন্ড।
জয় পরাজয়ের হিসেব গুনছেন 
কাউন্টিং টেবিলে।
একক দশক শতকে
রাজা আর পুরোহিত 
কার ক্ষমতা বেশি?
অথচ নাম গোত্রহীন 
ভাতের হাঁড়িতে অস্ফুট যন্ত্রণা 
মাথার উপর ছাদ নেই যাদের 
সব হিসাব পাল্টে দিতে পারে 
শতশত ভাঙা বস্তির পাশে 
ওরা কাজ করে।

Comments :0

Login to leave a comment