MUKTADHARA | POETRY | RABINDRANATHER PRATI | BUDHUDEB BOSE (1942) | 18 SEPTEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | রবীন্দ্রনাথের প্রতি | বুদ্ধদেব বসু (১৯৪২) | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  RABINDRANATHER PRATI  BUDHUDEB BOSE 1942  18 SEPTEMBER 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

রবীন্দ্রনাথের প্রতি

বুদ্ধদেব বসু  (১৯৪২)

১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুদিনে
হে বন্ধু, হে প্রিয়তম। সভ্যতার শ্মশান - শয্যায়
সংক্রমিত মহামারি মানুষের মর্মে ও মজ্জায়;
প্রাণলহ্মী নির্বাসিতা। রক্তপায়ী উদ্ধত সঙিনে
সুন্দরের বিদ্ধ ক'রে, মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন
বর্বর রাক্ষস হাঁকে, 'আমি শ্রেষ্ট, সবচেয়ে বড়ো।'
দেশে-দেশে সমুদ্রের তীরে-তীরে কাঁপে থরোথরো
উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ।

প্রাণ রুদ্ধ, প্রাণ স্তন্ধ। ভারতের স্নিগ্ধ উপকূলে
লুদ্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা-
আ-নরক সহিত কি পারিতাম, হে বন্ধু, যদি না
লিপ্ত হ'তো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ মর্মমূলে
তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লভেছি তব বাণী
তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে, জানি।

Comments :0

Login to leave a comment