Gondhal

মারাঠি সিনেমা ‘গোন্ধল’ গেল অস্কারে

জাতীয়

মারাঠি সিনেমা ‘গোন্ধল’ গেল বিশ্ব মঞ্চে। ২০২৭’র আকাদেমি পুরস্কারের বিবেচনার জন্য এই ছবি সরকারিভাবে পাঠানো হয়েছে। শুক্রবার ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া এই সিদ্ধান্ত জানিয়েছে। 
ফিল্ম ফেডারেশন জানিয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিবেচনার জন্য ‘গোন্ধল’ সিনেমাটি পাঠানো হয়েছে। 
‘গোন্ধল’ ছবির নির্দেশক সন্তোষ দাভাখর ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিলভার পিকক‘ পেয়েছেন। 
মহারাষ্ট্রের গ্রামীণ সংস্কৃতি, রীতি-পরম্পরা এই সিনেমায় জায়গা পেয়েছে। কাহিনীর কেন্দ্রে রয়েছে সুমন নামে একটি নারী চরিত্র। ইশিতা দেশমুখ অভিনীত এই চরিত্রকে ঘিরে কাহিনী আবর্তিত হয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইলিয়ারাজা। সিনেম্যঅটোগ্রাফি করেছেন অমলেন্দু চৌধুরী, সম্পাদনা করেছেন আশিস মহত্রে। গত বছরের নভেম্বরে সিনেমাটি রিলিজ করেছিল।

Comments :0

Login to leave a comment