Iran Attack Polit Bureau

হামলার নিন্দা করুক মোদী সরকার, দাবি পলিট ব্যুরোর

জাতীয় আন্তর্জাতিক

একের পর এক সার্বভৌম রাষ্ট্র দখলে নেমেছে আমেরিকা। ভেনেজুয়েলার পর হামলা করেছে ইরানে। হুমকির মুখে রেখেছে কিউবাকে। ভারতকে এই আক্রমণের সরাসরি নিন্দা করতে হবে।
ইরানে ইজরায়েল এবং আমেরিকার আক্রমণ প্রসঙ্গে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
সদ্যই ইজরায়েল সফর সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস মোকাবিলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাত ধরার ঘোষণা করেছেন। সন্ত্রাসবাদের নামেই ইজরায়েল গণহত্যা চালিয়েছে গাজায়। 
পলিট ব্যুরো প্রধানমন্ত্রীর ইজরায়ল সফরকে মনে করিয়েছে। বলা হয়েছে, সফর শেষ হওয়ার পরপরই ইরানের ওপর আক্রমণ হলো। 
এদিকে ইরানও পালটা আঘাত হানতে শুরু করেছে। বাহরিনে আমেরিকার নৌঘাঁটিতে পড়েছে ক্ষেপণাস্তর। ইরান বলেছে, আরও বড় আক্রমণের জন্য তৈরি থাকতে হবে আমেরিকা-ইজরায়েলকে।
আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প একেবারে উগ্র দক্ষিণপন্থার কৌশলে ‘আমেরিকার জনতার বিপদ‘ খতম করতে ইরানে আক্রমণের যুক্তি দিয়েছেন। ঘটনা হলো ইরানের পারমানবিক পরিকাঠামোয় অস্ত্র তৈরির প্রমাণ বের করতে পারেনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএইএ। 
এদিকে ইরানের মিনাবে প্রাথমিক স্কুলে ইজরায়েলের হামলায় নিহতেরসংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে তাদের হামলায় আমেরিকার অন্তত ২০০ সেনা প্রাণ হারিয়েছে তবে মধ্য প্রাচ্যে আমেরিকার সামরিক বাহিনী সেন্টকম বলেছে ইরানের এই দাবি অসত্য। 
ইউরোপের তিন দেশ- ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি জৌথ বিবৃতিতে ইরানের ওপর আমেরিকার দাবিকেই চাপিয়ে দেওয়ার কৌশল নিয়েছে। শান্তির জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার বন্ধের আর্জি জানিয়েছে। 
তিন দেশই জানিয়েছে যে এখনও ইরান আক্রমণে শামিল না হলেও আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সমন্বয়েই আছে। 
ইরানের সেনা বলেছে, মধ্য প্রাচ্যে কুয়েত, কাতার, জর্ডান বা বাহরিনে যেখানে জেখানে আমেরিকা এলাকা দখল করে সেনা ঘাঁটি বানিয়ে রেখেছে তার ওপর পালটা হামলা হয়েছে। 

Comments :0

Login to leave a comment