নতুনপাতা
জানা অজানা
কিংবদন্তী মহানায়ক উত্তমকুমার
তপন কুমার বৈরাগ্য
৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
আজ থেকে শতবছর আগে কিংবদন্তী মহানায়ক উত্তমকুমার
জন্মগ্রহণ করেন।৩রা সেপ্টেম্বর ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি
কলকাতায় জন্ম গ্রহণ করেন। তার আসল নাম ছিল অরুণকুমার।
মায়াডোর চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু।তবে ছবিটা
মুক্তি পায়নি।তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান।
অগ্নিপরীক্ষা ১৯৫৪সালে মুক্তি পায়।ছবিটার সংগীত পরিচালক
ছিলেন অনুপম ঘটক।এই ছবির প্রধান চরিত্রে ছিলেন উত্তমকুমার
এবং সুচিত্রা সেন।
১৯৫৫খ্রিস্টাব্দে মুক্তি পায় অনুপমা।ছবিটার সংগীত পরিচালক
ছিলেন অনুপম ঘটক।প্রধান চরিত্রে ছিলেন উত্তম কুমার এবং
সাবিত্রি চট্টোপাধ্যায়।
১৯৫৭খ্রিস্টাব্দে মুক্তি পায় পথে হলো দেরী।ছবিটার সংগীত
পরিচালক ছিলেন রবীন চট্টোপাধ্যায়।এটিই বাংলার প্রথম
রঙিন ছবি।প্রধান চরিত্রে ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন।
১৯৫৮ খ্রিস্টাব্দে মুক্তি পায় সূর্যতোরণ।সংগীত পরিচালক ছিলেন
হেমন্ত মুখোপাধ্যায়।প্রধান চরিত্রে ছিলেন উত্তমকুমার এবং সুচিত্রা সেন।
১৯৬৮খ্রিস্টাব্দে মুক্তি পায় কখনো মেঘ।সংগীত পরিচালক ছিলেন
সুধীন দাশগুপ্ত।প্রধান চরিত্রে ছিলেন উত্তমকুমার এবং অঞ্জনা
ভৌমিক।
১৯৬৯খ্রিস্টাব্দে মুক্তি পায় চিরদিনির।এই ছবিটার সংগীত
পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ।প্রধান ভূমিকায় উত্তমকুমার
ও সুপ্রিয়া দেবী। তার পরিচালনায় ১৯৬৬খ্রিস্টাব্দে মুক্তি পায়
শুধু একটি বছর।১৯৭৩খ্রিস্টাব্দে মুক্তি পায় তার পরিচালনায়
বনপলাশীর পদাবলী।১৯৮১খ্রিস্টাব্দে কলঙ্কিনী কঙ্কাবতী মুক্তি
পায়।
১৯৬৮খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান।
উত্তমকুমার বাঙালির আবেগ এবং ভালোবাসার এক অনন্য
নাম।১৯৮০খ্রিস্টাব্দের ২৪শে জুলাই ওগো বধূ সুন্দরী ছবির
শুটিংকালে হৃদযন্ত্র বিকল হয়ে চিরনিদ্রায় শায়িত হন।তখন
তার বয়েস ছিল ৫৪বছর।
Comments :0