NATUNPATA | ICHCHE | PUTI'R BIYE | MANISH DEB | 12 SEPTEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | ইচ্ছে | পুটি-র বিয়ে | মনীষ দেব | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  ICHCHE  PUTIR BIYE  MANISH DEB  12 SEPTEMBER 2026  4th YEAR

নতুনপাতা

গল্প 

পুটি-র বিয়ে

মনীষ দেব

১২ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

 

আবার পুটি'র বিয়ে — ইস্কুলের কপাট বন্ধ — পাঠশালা পাঠ চুকেছে।

ইস্কুল নেই, পড়াশোনা নেই।

এখন অতসী ফুলের মালা গাঁথে পুটি। বিলের ধারে যায় — গেঁড়ি-গুগলি-কাঁকড়া ধরে। দিঘির জলে শালুক তোলে, পদ্ম তোলে পার্বণের ১০৮ টা পদ্ম — লাল-নীল-সাদা-গোলাপী পদ্ম। নামতা না জানা পুটি গুণতে জানে না সে কটা পদ্ম তুললো।

পুটি'র ইচ্ছে গুলো ভেসে যায় ঘাস ফড়িংয়ের মতো — জল ফড়িংয়ের মতো। পুটি'র স্বপ্ন গুলো বৃষ্টির মতো ডুবে যায় দিঘিরে জলে।

এই আশ্বিনে পুটি'র পাকাদেখা — অঘ্রাণের নবান্নে ওর বিয়ে।

আসবেন নাকি বিদ্যাসাগর মশাই,

পুটির চোদ্দ বছরের বিয়েতে। আপনার ফেলে যাওয়া গ্রাম গুলি আবার ফিরে গেছে বাল্যবিবাহের চৌকাঠে — ইস্কুল বন্ধ —  ইস্কুলে পড়াশোনা বন্ধ — পুটি চালালো স্বশুরবাড়ি, বিয়ের পিড়িতে বসে।
স্বাধীনতার ৮০ বছর, ঘর ঘর তিরঙ্গা — ঘর ঘর পুটি রানীদের বিয়ে — সনাতনী ভারত — সনাতনী বাংলা। 
ঢাক-ঢোল-খোল-করতাল বাজছে।
রাধানগরের রাধা — অলকমঞ্জরী'র আর সতীদাহ বাকি থাকে কেন ? — রামমোহন !

Comments :0

Login to leave a comment