তুনপাতা | বলতে পারো
উত্তর
অমল কর
১৭ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
জিজ্ঞাসা
১. কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মোট কতগুলো উপন্যাস ও ছোটোগল্প লেখেন? তাঁর কোন্ উপন্যাস ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
২. বিশ্বের একমাত্র কোন্ মা ও ছেলে বিশ্বকাপ ফুটবল খেলেন?
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মোট কতগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে? পরিচালক কারা?
৪. কবি-ঔপন্যাসিক কেতকী কুশারী ডাইসন মোট কতগুলো গ্রন্থপ্রণেতা? তাঁর প্রাপ্ত পুরস্কার?
৫. BRICS সদস্য কারা?
৬. টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরি কে করেন?
জিজ্ঞাসা
১. কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মোট ৩০ টি উপন্যাস ও ১৮ টি গল্পগ্ৰন্থ রচয়িতা। তাঁর 'পথের দাবী' রাজনৈতিক উপন্যাসটি ব্রিটিশ সরকার ০৪/০১/১৯২৭ সালে বাজেয়াপ্ত করে।
২. বিশ্বের একমাত্র মা ও ছেলে, নিউজিল্যান্ডের হয়ে জেনি বাইন্ডন (গোলরক্ষক) ২০০৭ ও ২০১১ মহিলাদের হয়ে বিশ্বকাপ এবং তাঁর ছেলে টাইলার বাইন্ডন(ডিফেন্ডার)২০২৬ পুরুষদের বিশ্বকাপ ফুটবলে খেলেন।
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মোট ১৫ টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। পরিচালক ছিলেন সত্যজিৎ রায়,তরুণ মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়,শক্তি সামন্ত (হিন্দি), নিত্যপ্রিয় দত্ত, রঘুনাথ কর্মকার, শুভ্রজিৎ মিত্র, রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি, মানসমুকুল পাল প্রমুখ।
৪. কবি-ঔপন্যাসিক-প্রাবন্ধিক-নাট্যকার-অনুবাদক ড. কেতকী কুশারী ডাইসন মোট ৩০টি গ্ৰন্থপ্রণেতা।তিনি দুবার আনন্দ পুরস্কার, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনমোহিনী দাসী পুরস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজি ফয়জল নাসের পদক পান।
৫. বর্তমানে মোট ১১ টি দেশ নিয়ে গঠিত BRICS রাষ্ট্রভুক্ত দেশ : ব্রাজিল, রাশিয়া ,ভারত, চীন,দক্ষিণ আফ্রিকা,মিশর,ইথিওপিয়া ,ইরান, সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।২০০৯ সালে গঠিত এটির প্রতিবছর অন্তর্ভূক্ত কোনো একদেশে সম্মেলন হয়, এবার হল ভারতে।
৬. টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের জোশেফ এডওয়ার্ড রুট(জো রুট) ১৬৯ টি টেস্ট খেলে ৬৯ টি হাফ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভাঙেন।
Comments :0