নতুনপাতা | বলতে পারো
উত্তর
অমল কর
২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
জিজ্ঞাসা
১. প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস কবে?
২. প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিবস কবে?
৩. কোন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আর্দশ?
৪. প্রীতিলতা ওয়াদ্দেদারের পিতা-মাতার নাম?
৫. প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম কোন আন্দোলনের সাথে জড়িত?
৬. প্রীতিলতা ওয়াদ্দেদার কি ভাবে আত্মবলিদান করেন?
সমাধান
১. প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস ২৪ সেপ্টেম্বর।
২. প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিবস ৫ মে ১৯১১।
৩. প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন।
৪. পিতা জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মাতা প্রতিভাদেবী।
৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন আন্দোলনের সাথে জড়িত।
৬. ব্রিটিশ পুলিশের হাতে ধরা না দিয়ে তিনি পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মাহুতি দেন। তিনি ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে বাংলার প্রথম নারী শহীদ।
Comments :0