নতুনপাতা | বলতে পারো
উত্তর
অমল কর
২৭ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
জিজ্ঞাসা
১. ডুরান্ড কাপ প্রথম শুরু হয় কবে কোথায়? চ্যাম্পিয়ন হয় কোন্ দল?
২. ডুরান্ড কাপ ইস্টবেঙ্গল ও মোহনবাগান মোট কতবার জেতে?
৩.মাদার টেরিয়ার আসল নাম কি? তিনি প্রধানত কি কি পুরস্কার পেয়েছেন?
৪. কে ছিলেন সজনীকান্ত দাস?
৫. দেবব্রত বিশ্বাসের মোট কতগুলো রবীন্দ্রসংগীতের রেকর্ড আছে?
৬. কলকাতা বেতার কেন্দ্রের নাম 'আকাশবাণী' সরকারিভাবে কবে থেকে চালু হয়?
জিজ্ঞাসা
১. স্যার হেনরি মর্টিমার ডুরান্ড ১৮৮৮ সালে হিমাচলের সিমলায় শুরু করেন ডুরান্ড কাপ ফুটবল খেলা। প্রথমবার ২-১গোলে জয়ী রয়্যাল স্কটস ফুসিলিয়ার্স (বনাম হাইল্যান্ড লাইট ইনফ্যান্ট্রি)।
২. মোহনবাগান ডুরান্ড জেতে ১৭ বার,রানার্স ১৪ বার।।ইস্টবেঙ্গল জেতে ১৭ বার,রানার্স ১১ বার। উভয় দল ফাইনালে মুখোমুখি হয় ১৩ বার, ২বার যুগ্ম-জয়ী, এবার ৪-১ গোলে জয় নিয়ে ইস্টবেঙ্গল ৬ বার, মোহনবাগান ৫ বার জেতে।
৩.মাদার টেরিসার আসল নাম অ্যাগনিস গাঞ্জা বোজাঝিউ। তিনি প্রধানত নোবেল, ভারতরত্ন,সন্ত বা সেন্ট পুরস্কার পান।
৪. সজনীকান্ত দাস ছিলেন কবি সাহিত্যসমালোচক প্রাবন্ধিক এবং শনিবারের চিঠি, প্রবাসী,বঙ্গশ্রী,দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
৫. দেবব্রত বিশ্বাসের('জর্জ' নামে সমধিক প্রসিদ্ধ),৩০০-র বেশি রবীন্দ্রসংগীতের রেকর্ড আছে। তিনি আধুনিক সহ প্রায়
৬০০ টি গান গেয়েছেন।
৬. সরকারিভাবে কলকাতা বেতার কেন্দ্রের "আকাশবাণী" নাম চালু হয় ০১/০৪/১৯৫৭ থেকে।
Comments :0