Climate Justice PIL Sikkim

নেপালের বিপর্যয়, ‘জলবায়ু ন্যায়’ চেয়ে অভিনব মামলা সিকিম হাইকোর্টে

জাতীয়

নেপালের ভয়াবহ বন্যা দেখিয়েছে বিপর্যয়ের বিপদ কতটা গভীর। হিমালয়ের বুকে পরিকাঠামোর কাজে সাবধানতা জরুরি। এই ভাষাতেই উদ্বেগ জানিয়ে 'জলবায়ু ন্যায়’ চেয়ে দায়ের হলো জনস্বার্থ মামলা। পরিকাঠামো নির্মাণে যুক্ত দেশের একাধিক সংস্থাকে বক্তব্য জানানোর নির্দেশও দিয়েছে সিকিম হাইকোর্ট।
হিমালয়ের বুকে থাকা রাজ্য সিকিমের হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করেছে।
নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ-পাথরের ধস এবং হিমবাহ ধসে পড়ার কারণে নেপালকে ভাসিয়ে দিয়েছে ভয়াবহ বন্যা। মৃত্যু হাজার ছাড়িয়ে, নিখোঁজ বহু। অন্তত ৫ হাজার মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে।  এই "তীব্র দুর্ভোগ ও প্রভাব"-এর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাটি।
গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার পর অন্তত ১,৪১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৬,১৪৫ জন নিখোঁজ রয়েছেন।
সিকিম হাইকোর্ট সাধারণ জনগণ এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত স্থানীয় সম্প্রদায়ের কথা, তাদের উদ্বেগের কথা তুলে ধরার জন্য একটি সহজলভ্য প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করার জন্য এই ব্যবস্থা করেছে।
'রি ক্লাইমেটিক জাস্টিস'  শীর্ষক এই জনস্বার্থ মামলায় আদালত রেলওয়ে মন্ত্রণালয়, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিকিমের বিদ্যুৎ বিভাগকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করে তাদের নোটিশ জারি করেছে।
প্রধান বিচারপতি এ. মুহাম্মদ মুস্তাক এবং বিচারপতি ভাস্কর রাজ প্রধানের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশটি জারি করে। আদালত জানিয়েছে যে, এই কার্যক্রম শুরুর ভিত্তি বা কারণগুলো প্রধান বিচারপতির একটি নোটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। 
এই বিষয়ে সহায়তা করার জন্য আদালত তিনজন আইনজীবীকে 'অ্যামিকাস কিউরি' (আদালতের সহায়তাকারী আইনজীবী) হিসেবে নিয়োগ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ৬ অক্টোবর ধার্য করা হয়েছে।

Comments :0

Login to leave a comment