ওডিশায় ফের লাইনচ্যুত ট্রেন। ওডিশার জাজপুরের কাছে লাইনচ্যুত হয়ে পরে নিউ জলপাইগুড়িগামী চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিলো ট্রেনটি। একটি এসি ও দুটি জেনারেল কামরা লাইনচ্যুত হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ট্রেনটি জাখাপুরা স্টেশনের লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি। রেলের এক আধিকারিক জানান যে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সমস্ত যাত্রীদের নিরাপদে উদ্ধার করা গেছে বলেও জানান তিনি। ঘটনার পর ওই লাইনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।
রেলের তরফে জানানো হয়েছে যে ওই ট্রেনটিতে মোট ২১টি কামরা ছিল। যার মধ্যে ১০টি এসি কামরা ছিল। যার মধ্যে ১টি এসি সহ দুটি জেনারেল কামরা লাইনচ্যুত হয়েছে।
Comments :0