আমেরিকার দেওয়া শর্ত না মানলে ভারী বোমাবর্ষণের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন, ‘‘ইরান শর্তে রাজি হলে ‘অপারেশন এপিক ফিউরি’ বন্ধ হবে। হরমুজ প্রণালি ইরান সহ সব দেশের জন্য খোলা হবে।‘‘
ইরান হরমুজ প্রণালিতে আমেরিকার দখলদারির শর্ত মানতে নারাজ। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘‘ইরানকে আত্মসমর্পণে কেউ বাধ্য করতে পারবে না।’’ তিনি সোশাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘‘আগ্রাসন চালিয়েছে আমেরিকা। ফলে মধ্য প্রাচ্য থেকে সামরিক আগ্রাসনের পরিকল্পনা বাতিল করতে হবে আমেরিকাকে।’’
আমেরিকার দাবি, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্র গোষ্ঠীকে মদত দেয় ইরান। এই নীতি বন্ধ করতে হবে। এই বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।’’
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েলকে সামনে রেখে মধ্য প্রাচ্যে আগ্রাসনের নীতিতে বরাবর চলেছে আমেরিকাই। হেজবোল্লা বা হামাসের মতো সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে আমেরিকা-ইজরায়েলের এই আগ্রাসনকে প্রতিরোধের জন্যই। ইরান ইজরায়েলের বিপক্ষে বারবারই কড়া অবস্থান নিয়েছে। আমেরিকা ইরানের এই অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করতে চাইছে।
এই বিবাদের মধ্যে ট্রাম্প আবার বলেছেন, ‘‘হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকার নৌবাহিনীর অভিযান ‘প্রোজেক্ট ফ্রিডম’ আপাতত বন্ধ থাকছে। কারণ ইরানের সঙ্গে আলোচনায় অনেকটাই এগনো গিয়েছে।‘‘
এদিকে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ‘‘ইরানের বিপক্ষে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়ে গিয়েছে। যে লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছিল সেখানে পৌঁছানো গিয়েছে।’’
TRUMP IRAN
ফের বোমা ফেলার হুমকি ট্রাম্পের, আত্মসমর্পণ নয়, বলল ইরান
×
Comments :0