POETRY | UCHCHED | KRITIKA BHATTACHARJEE | MUKTADHARA | 4th YEAR | 12 JUNE 2026

কবিতা | উচ্ছেদ | কৃত্তিকা ভট্টাচার্য্য | মুক্তধারা | বর্ষ ৪ | ১২ জুন ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

POETRY  UCHCHED  KRITIKA BHATTACHARJEE  MUKTADHARA  4th YEAR  12 JUNE 2026

কবিতা | উচ্ছেদ 

           কৃত্তিকা ভট্টাচার্য্য 

মুক্তধারা | বর্ষ ৪ | ১২ জুন ২০২৬ 
 

গাছের পাতার ভয় গুড়ির কাঠামো বোঝে না,
তাই ভাবে পাতার ইচ্ছেতে সে উড়ে যাচ্ছে। 
গুড়ির ভরমে ডুবে থাকা বীজ ভাবে ,
পাতা ছুতোয় করবীর ডালে ঝুলে পড়তে ব্যস্ত । 
বৃক্ষরোপন মেলায় পোতা বীজ জ্ঞান ইস্তক ভাবে সে অসহায় , রৌদ্রের প্রত্যক্ষ তাপ কি বা সুন্দর,
বটবৃক্ষের ঝুড়িতে কত না দম্ভ 
সে ফুলিয়ে থাকে তার দেহ,
তালের বড়ই বিনম্রভাব ঝুড়ি হয়ে জাগে আকাশের পানে। 
মন নাই উড়ে যেতে তাই ধরিত্রীর বাঁধনে সেই বেঁধে রাখে ধরাকে।
মুক্তদেহী পাতার নাচন তাঁর কটাক্ষের শিকার।
পারে না সে তার মায়াবিনী কুটিলতা আটকে রাখতে,
কিন্তু ঝড় উঠলে??
ঝড়ের রাতে কেবল ডাকে ধরিত্রীকে,
ঝড়ের উগ্রতা মানে না কোনো ধারিত্রীমাতাকে,
ধাত্রীর বাঁধন তখন খুলে দেয় সীমান্তের বেড়াজাল। 
উরে যায় গুড়ি এক নিশ্চিহ্ন পরিণতির দিকে,
বোঝে যে পাতার দল করবীর ডালে বসে না। 
তার শুরু থেকে শেষ ভেবে উড়ে যায় শুষ্কতার পথে।

Comments :0

Login to leave a comment