প্রবন্ধ | ফিফা-র বিশ্বকাপ ফুটবল
অমল কর
মুক্তধারা | বর্ষ ৪ | ১১ জুন ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬
ফুটবলের বিশ্বকাপে বিশ্ব কাঁপে। প্রথম এই প্রতিযোগিতা শুরুর শুরু হয় ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিক গেমসের পর ফুটবলের নীতিনির্ধারক
ফিফার তৃতীয় সভাপতি জুলে রিমে ফিফার সপ্তদশ কংগ্রেসে প্রস্তাব করেন ফুটবলে বিশ্ব প্রতিযোগিতার। স্থির হয় ১৯৩০ সালে উরুগুয়ের স্বাধীনতার শততম বর্ষকে সংহতি জানিয়ে এবং ১৯২৪ ও১৯২৮ অলিম্পিক সর্বাধিক সোনা জেতার সুবাদে উরুগুয়েতে ১৬ টি প্রতিযোগী দল নিয়ে এই প্রতিযোগিতা হবে। বিপুল যাতায়াত খরচ বহন করার সামর্থ্য না- থাকায় দক্ষিণ আমেরিকার ৭টি দল,ইউরোপের ৪ টি দল, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে নিয়ে ১৩ টি দলের ৪টি গ্ৰুপে ১৩ ই জুলাই থেকে ৩০ শে জুলাই ৩টি স্টেডিয়ামে ১৫ জন রেফারি
(গড়ে ৩২৮০৮ জন দর্শক)
ফাইনালে ৫৯০৫৪৯ জন দর্শকের উপস্থিতিতে উরুগুয়ে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ী হয়। এই কাপে মোট ৭০ টি গোল হয়, প্রথম গোলদাতা মেক্সিকোর বিরুদ্ধে ফ্রান্সের লুসিয়েন লরেন্ট , প্রথম
হ্যাটট্রিক করেন প্যারাগুয়ের বিরুদ্ধে বার্ট প্যাটেনড, সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার গুইলারমো স্ট্যবিল, মোট ৮টি গোল।এই কাপে সবচেয়ে কম বয়সের কোচ ছিলেন উরুগুয়ের আলবার্তো সুপিচি (৩১ বছর)।
রোমানিয়ায় বিরুদ্ধে পেরুর অধিনায়ক প্লাসিডো গালিন্দো মারমারির অপরাধে প্রথম লালকার্ড দেখেন । ফিফার এই বিশ্বকাপ 'জুলে রিমে' কাপ হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয়েছে ১৯৭০ সাল পর্যন্ত। পরপর তিনবার জেতার সুবাদে ব্রাজিল চিরতরে জুলে রিমে কাপ জিতে
নেয়। বর্তমান ফিফা বিশ্বকাপ ১ কোটি ডলার মূল্যের, ১৮ ক্যারেট সোনায় তৈরি ৬.১ কেজি ওজন, ৩৬.৬৮ সেমি উচ্চতার ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিকার তৈরি।
আসুন ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা দেখি।
Comments :0