Bolivia Protest

দক্ষিণপন্থী রাষ্ট্রপতির বিরুদ্ধে বিক্ষোভে তোলপাড় বলিভিয়া

আন্তর্জাতিক

বহু দমন চালিয়েও ঠেকানো যাচ্ছে না বলিভিয়ার জনতাকে। মধ্য-দক্ষিণপন্থী রাষ্ট্রপতি রড্রিগো পাজের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ মছিল করছেন লাতিন আমেরিকার এই দেশে। স্লোগান তুলছেন বামপন্থী নেতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেসের পক্ষে।
টানা সাতদিন পদযাত্রা করে আন্‌দোলনে অংশ নেওয়া কৃষক, শ্রমিকরা রয়েছেন রাজধানী লা পাজের কাছে এল আলটোতে। 
আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন, সরকারকে ৯০ দিন সময় দেওয়া হচ্ছে। হয় পদত্যাগ করে নতুন নির্বাচন করুন। না হলে জনবিদ্রোহ মোকাবিলার জন্য তৈরি হন। 
এক কৃষকনেতা নেলসন ভিরেইরা বলেছেন, ‘‘যেভাবে সাদারণ মানুষের ওপর দমন চালাচ্ছে রড্রিগো পাজের প্রশাসন, তাকে অপরাধ ছাড়া আর কিছু বলা যায় না। 
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ মিছিলে। সামনে দাঁড়িয়ে রয়েছে বর্ম পরা সুরক্ষা বাহিনী। সেই ঘেরাটোপের ভেতর থেকে উঠছে জোরালো স্লোগান। 
বিক্ষোভের প্রধান কারণ রড্রিগোর একতরফা বড় ব্যবসা এবং বিনিয়োগকারীদের পক্ষে নীতি। শ্রমজীবী, কৃষিজীবি এবং সামাজিক কল্যাণের কাজে দক্ষিণপন্থী এই সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তীব্র। ইভো মোরালেসের সময়ে জনকল্যাণের অভিমুখ নিয়েই চলেছিল বামপন্থী সরকার। পশ্চিম ইউরোপ এবং আমেরিকা লাগাতার ইভো মোরালেসকে সরাতে তৎপর থেকেছে। 
এই জনরোষকে পাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও। বলিভিয়ান ওয়ার্কার্স সেন্ট্রাল, কৃষক ইউনিয়ন এবং খনি শ্রমিকরা কার্যত রাস্তার দখল নিয়ে রেখেছেন। 
এর মধ্যে রাজধানী শহর লা পাজেও হয়েছে সংঘাত। 
ছ’মাস আগে রড্রিগো পাজের দক্ষিণপন্থী সরকার তৈরি হয় ভোটে। তবে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই পাজের।

Comments :0

Login to leave a comment