প্যালেস্তিনীয়দের মৃত্যুদণ্ড দেওয়ার আইনের বিরোধিতায় হয়েছে প্রতিবাদ মিছিল। ইজরায়েলের দখলদারিতে থাকা ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়দের মানবাধিকার গুরুতর হস্তক্ষেপের আশঙ্কা জানানো হয়েছে। আইন অনুযায়ী ইজরায়েলের সামরিক আদালত ইজরায়েলীকে হত্যার জন্য প্যালেসতিনীয়কে মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারবে। কিন্তু কোনও প্যালেস্তিনীয়কে কোনও ইজরায়েলী হত্যা করলে চরম শাস্তি হবে না।
মঙ্গলবার মিছিল হয়েছে রামাল্লা, টুবাস, জেনিন, উত্তর এবং দক্ষিণ হেবরনের মতো শহরে। প্যালেস্তিনীয় সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে যে বন্দিমুক্তির দাবিতে যুক্ত আ্দোলনের বিভিন্ন অংশ রেড ক্রস দপ্তরের সামনে বিক্ষোভে বসেছে। বিক্ষোভকারীরা এমন বহু ছবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন যাঁদের মৃত্যু হয়েছে ইজরায়েলের কারাগারে।
ওয়েস্ট ব্যাঙ্ক থেকে যে কোনও সময় যে কোনও ছুতোয় প্যালেস্তিনীয়দের তুলে নিয়ে যায় ইজরায়েলের সামরিক বাহিনী। বন্দি করে দেওয়া হয় কারাগারে। বিনা বিচারে বছরের পর থাকতে হয় কারাগারেই। বহু মৃত্যুও হয়েছে ইজরায়েলের জেলে।
এদিন রাজনৈতিক দল ফাতাহ-র সদস্যরা অংশ নেন বিক্ষোভে। ইজরায়েলের জেলে বন্দিদের পরিবার পরিজনরা শামিল হন।
গত সোমবার ইজরায়েলের জাতীয় আইনসভা নেসেটে পাশ হয়েছে তীব্র ধিকৃত এই আইন। প্যালেস্তিনীয়দের হত্যার আইনি ব্যবস্থা হিসেবে চিহ্নিত করছে বিভিন্ন অংশ। তবে এই আইন বিনা বিরোধিতায় পাশ হয়নি। ৬২-৪৮ ভোটে পাশ হয়েছে বিল।
রাজনৈতিকভাবে এই বিলকে ইজরায়েলের অতি দক্ষিণপন্থী অংশের জয় হিসেবে দেখা হচ্ছে। এই অংশের নেতা এবং ইজরায়েলের সুরক্ষামন্ত্রী বেন গাভির নেতানিয়াহুকে সমর্থন বজায় রাখার জন্য এই আইন পাশের শর্ত দেয়।
গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত। একাধিক মানবাধিকার সংগঠন বলেছে যে ওয়েস্ট ব্যাঙ্ক ইজরায়েলের অংশই নয়। প্যালেস্তাইনের এই অংশের বাসিন্দাদের ইজরায়েল বিরোধী কাজের দায়ে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দিতে পারে না ইজরায়েল।
Death Penalty Israel
প্যালেস্তিনীয়দের মৃত্যুদণ্ড দেওয়ার আইন ইজরায়েলে, চলছে বিক্ষোভ
ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লায় প্রতিবাদ ইজরায়েলের কারাগারে মৃতদের ছবি নিয়ে।
×
Comments :0