West Bank

ওয়েস্ট ব্যাঙ্কে তাণ্ডব চালাচ্ছে ইজরায়েলের উগ্র জায়নবাদীরা

আন্তর্জাতিক

তয়াসিরের বাসিন্দা আহমেদ দারাগমে গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে। টাইমস অব ইজরায়েল এই ছবি প্রকাশ করেছে।

প্যালেস্তিনীয়দের তুলে এনে মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাশ করেছে ইজরায়েল। প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে আরও বেপরোয়া ইজরায়েলের পাঠানো ‘বেআইনি বসতির বাসিন্দারা‘। 
ইজরায়েলের এই বাহিনী গুরুতর হামলা চালিয়েছে ওয়েস্ট ব্যাঙ্কের তয়াসিরে। 
প্যালেস্তাইনের ভূখণ্ডে পরিকল্পনা করেই ‘বসতি গড়তে‘ জোর করে লোক ঢুকিয়ে দেয় ইজরায়েল। এই লোকজন প্রশিক্ষিত বাহিনীর মতো হামলা চালাতে থাকে প্যালেস্তিনীয়দের ওপর। বহু ক্ষেত্রে এদের সহায়তা করতে ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে পড়ে ইজরায়েলের সেনা। 
তয়াসিরে হামলায় অন্তত চার প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক গাড়ি। এমনকি আমেরিকার সংবাদমাধ্যমও এই হামলার খবর দেখিয়েছে। ভিডিও-তে দেখা গিয়েছে স্থানীয় গ্রামীণ এলাকায় বাড়িঘরও জ্বলছে। 
সিএনএন জানাচ্ছে যে এই ঘটনাতেও ঢুকে পড়েছে ইজরায়েলের সেনা। আগুন নেভানো নয়, সেনা আটকেছে দমকলের গাড়ি। স্থানীয়দেরও আগুন নেভাতে যেতে দেয়নি। 
সম্প্রতি একটি ঘটনায় প্যালেস্তিনীয়দের ওপর আক্রমণ দেখানোয় সিএনএন-র সাংবাদিকদের আটক করে ইজরায়েলের সেনা। 
ইজরায়েলের কোনও কোনও সংবাদ ওয়েবসাইটও তয়াসিরে আহত প্যালেস্তিনীয়দের ছবি ছেপেছে। তারাই জানাচ্ছে যে ঘটনা সম্পর্কে কোনও বক্তব্য জানায়নি ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলাবাজদের ছবিও বেরিয়ে পড়েছে। উগ্র জায়নবাদী সক্রিয় বিভিন্ন অংশকে পাঠানো হয়েছে হামলা করতে।

Comments :0

Login to leave a comment