‘আনম্যাপড’ তালিকায় ফেলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নোটিশ পাঠানো হয়েছে তাঁর পরিবারের অপর চার সদস্যকে। তার মধ্যে রয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল এবং পুত্র পুলকিত। কেজরিওয়ালের বাবা ও মা-কেও পাঠানো হয়েছে নোটিশ।
গত ৩১ আগস্ট দিল্লি এসআইআর’র খসড়া তালিকায় বাদ পড়েছে ৪৭ লক্ষ নাম। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমার শেষ দিন।
কেজরিওয়ালকে নোটিশ পাঠানোর কড়া সমালোচনা করেছে তাঁর দল আম আদমি পার্টি। ‘আপ’ বিবৃতিতে বলেছেন, ‘মহান প্রভুকে সন্তুষ্ট করতেই কি এসব কাজকর্ম চলছে? তিনবারের মুখ্যমন্ত্রীর ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?‘ উল্লেখ্য, দিল্লির নয়াদিল্লি বিধানসভার ৪০ নম্বর পার্টে ১১০ জনকে ‘আনম্যাপড’ সংক্রান্ত চিঠি ধরিয়েছে কমিশন। তার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার।
নির্বাচন কমিশন আবার বলেছে দিল্লিতে আসীন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও পাঠানো হয় নোটিশ। আগের নিবিড় সংশধনের ভিত্তিতে যে তালিকা তৈরি হয়েছিল তার সঙ্গে মিল না থাকলে পাঠানো হচ্ছে নোটিশ। রেখা গুপ্ত ব্যাখ্যা দিয়েছেন। তাঁর নাম চূড়ান্ত তালিকায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআইআর’র তৃতীয় পর্বেও বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ জোরালো। যে বিপুল সংখ্যায় নাম বাদ যাচ্ছে তাতে কমিশনের মনোভাব প্রশ্নের মুখে পড়েছে এই পর্বেও।
SIR Arvind Kejriwal
দিল্লির এসআইআর-এ কেজরিওয়ালকে চিঠি ধরালো কমিশন
পরিবারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল।
×
Comments :0