SSC Cancellation

এসএসসি পরীক্ষা বাতিল বিহার, উত্তর প্রদেশে

জাতীয়

উত্তর প্রদেশ এবং বিহারে বাতিল হয়েছে আধা সামরিক বাহিনীতে কনস্টেবল নিয়োগের পরীক্ষা। এসএসসি’র একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা তীব্র ক্ষোভ এবং হতাশায় রাস্তা আটকে প্রতিবাদ জানান। এই পরীক্ষার্থীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। 
উত্তর প্রদেশের প্রয়াগরাজ, কানপুর, লক্ষ্ণৌ এবং গোরখপুরে বাতিল হয় পরীক্ষার একাধিক শিফ্‌ট। বিহারের মুজফ্‌ফরপুরেও বাতিল হয়েছে পরীক্ষা। 
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি কনস্টেবল নিয়োগোর এই পরীক্ষা নিচ্ছে বিএসএফ বা সিআইএসএফ’র মতো আধা সামরিক বাহিনীর জন্য। 
এসএসসি’র ব্যাখ্যা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কয়েকটি শিফ্‌টে যতজন পরীক্ষার্থীর আসন নির্দিষ্ট হয়েছিল তত কম্পিউটার ছিল না। অনলাইনে পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থা এডুকুইটি ক্যারিয়ার টেকনলজি প্রাইভেট লিমিটেডকে। 
কেন্দ্রের পরীক্ষা হলেই বিভ্রাট প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ‘নিট’ পরীক্ষা ঘিরে বারবার বেনিয়ম হচ্ছে। 
এসএসসি পরীক্ষার্থীদের জানিয়েছে নিয়মিত নজর রাখতে হবে এসএসসি’র ওয়েবসাইটে। পরিবর্তিত সূচি জানানো হবে। অ্যাডমিট কার্ডও অনলাইনে আপডেট করা হবে।

Comments :0

Login to leave a comment