মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও শ্রীলঙ্কার মাটিতে দুটি যুদ্ধবিমান চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি সরকার। শুক্রবার শ্রীলঙ্কার সংসদে রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এ তথ্য জানিয়েছেন। বর্তমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে শ্রীলঙ্কা তার নিরপেক্ষতা নীতিতে কোনো আপস করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সংসদে ভাষণে রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের সামরিক অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র জিবুতি থেকে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধবিমানকে ৪ থেকে ৮ মার্চের মধ্যে মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য অনুরোধ করেছিল। শ্রীলঙ্কা এই প্রস্তাবটি জোরালোভাবে প্রত্যাখ্যান করে। নিশ্চিত করা হয়েছে কোনও চাপের কাছেই মাথা নত করবে না শ্রীলঙ্কা। একই দিনে, ইরানও তাদের তিনটি যুদ্ধজাহাজকে কলম্বো বন্দরে অবতরণের জন্য অনুমতি চেয়েছিল। সরকার অনুরোধটি বিবেচনা করে নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সেই অনুরোধও অনুমোদন করেনি। অনুরা কুমারা দিসানায়েকে বলেন, ‘‘ শ্রীলঙ্কা নিরপেক্ষতা বজায় রাখতে চাই। যত চাপই আসুক, আমরা নতি স্বীকার করব না।’’ তিনি বলেন, আমরা যদি ইরানের অনুরোধে সারা দিতাম, তবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধেও রাখতে হতো। কিন্তু আমরা আমাদের নিরপেক্ষ অবস্থানে অনড় থেকেছি এবং কাউকে অনুমতি দিইনি।’’
Sri Lanka Denied US Request
যুদ্ধবিমান অবতরণের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
×
Comments :0