SC I-PAC ED

আইপ্যাক তল্লাশিতে ইডি-কে বাধায় মমতার কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের

জাতীয়

‘‘কোনও তল্লাশি চলার মাঝে মুখ্যমন্ত্রী ঢুকে পড়তে পারেন না। গণতন্ত্রকে বিপদে ফেলতে পারেন না।’’
ইডি’র আইপ্যাক তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রীর ফাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিকে মিশ্র এবং এনভি আনজারিয়ার বেঞ্চ বুধবার বলেছে, এই মামলাকে কেন্দ্র বনাম রাজ্যের বিষয় বলে দেখানোর চেষ্টা করা উচিত নয়। এই কাজটি একজন ব্যক্তি করেছেন যিনি ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী। 
গত জানুয়ারিতে আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাসভবন এবং সেক্টর ফাইভের দপ্তরে তল্লাশি চালায় ইডি। আইপ্যাক কোনও সরকারি সংস্থা নয়। এই বেসরকারি ভোট ম্যানেজার সংস্থা তৃণমূলের নিজস্ব। কিন্তু ইডি তল্লাশি মাঝে চলে এসেছিলেন মুখ্যসচিব, ডিজি’র মতো পদস্থ আধিকারকরা।
বিচারপতিরা এদিন বলেছেন, ‘‘কখনও এমন ঘটনা দেখা যায়নি। একজন মুখ্যমন্ত্রী তল্লাশির মাঝে ঢুকে পড়ছেন।’’
আইনজীবী মেনকা গুরুস্বামী, যিনি তৃণমূলের সাংসদও হয়েছেন সম্প্রতি, তিনি রাজ্যের পুলিশ আধিকারিকের পক্ষে ইডি’র তরফে দায়ের আবেদন খারিজ করার জন্য সওয়াল করছেন।

Comments :0

Login to leave a comment