এবার কৃষ্ণ সাগরে পেট্রোলিয়াম ভরা জাহাজে গুরুতর হামলা হলো। বিস্ফোরণ হয়েছে জাহাজের ইঞ্জিন রুমে। জাহাজের কর্মীদের উদ্ধার করা গেলেও বিপুল ক্ষতি হয়েছে পণ্যের।
তুরস্কের সংস্থা বেসিকতাস-র জাহাজটিতে সিয়েরা লিওনের পতাকা নিয়ে পণ্য পরিবহণ করে। প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল ছিল জাহাজে।
তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে যে ইস্তানবুলের বসফোরাস প্রণালিতে হামলা হয়। একটি চালক বিহীন ড্রোন বোট আঘাত করে জাহাজে। তারপরই হয় বিস্ফোরণ। তুরস্কের তটরেখা থেকে মাত্র ২৮ নটিক্যাল মাইল দূরে ছিল এই জাহাজ।
কৃষ্ণ সাগরে চলতি বছরে এই নিয়ে দু’টি ড্রোন হামলা হলো। আগেরটিতে রাশিয়ার একটি তেলবাহী জাহাজে হামলা হয়।
ইউক্রেন যুদ্ধের কারণ দেখিয়ে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলি রাশিয়ার থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করে। পরে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর আমদানিকারী দেশের ওপর চড়া হারে শুল্ক চাপায়। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় রাশিয়ার থেকে তেল কেনার ‘অনুমতি’ ভারতকে দেওয়ার ঘোষণা করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Turkey Drone Attack
ইস্তানবুলের কাছে তুরস্কের জাহাজে ড্রোন হামলা
×
Comments :0