বিহারের নালন্দার একটি মন্দিরে পদপিষ্ট হয়ে আটজনের মৃত্যু। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মন্দিরে সকালে একই সময় বহু দর্শনার্থী প্রবেশ করে। যার ফলে হুড়েহুড়ি তৈরি হয়। সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে। বিহারের পুলিশ আধিকারিক নুরুল হক জানিয়েছেন, পদপিষ্ট হয়ে আটজন মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় থানার আধিকারিকরা এবং জেলার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পুলিশ সূত্রে খবর বেশ কয়েকজন আহতও হয়েছেন।
বিহারের ঘটনায় প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। নিহতের পরিবার প্রতি দুই লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কী ভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
Bihar
বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮
×
Comments :0