পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চরম দক্ষিণপন্থীর উত্থানে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বললেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। তিনি বলেন, ‘‘পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। বিজেপি প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে, আসামে জয়ী হয়েছে, পুদুচেরিতে তারা জোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। পাঁচের মধ্যে বিজেপি দুটিতে ছিল। পুদুচেরিতে তারা জোট সরকারে। কেরালায় বিজেপি তিনটি আসনে জয়ী হলেও বিভিন্ন কেন্দ্রে ছাপ ফেলেছে। তালিমনাড়ুতে বিজেপি ধাক্কা খেলেও রাজ্যপালকে ব্যবহার করে চেষ্টা চালানো হয়েছে টিভিকে কে সরকার গঠন করতে না দেওয়া। বামপন্থীদের কাছে কেরালার হার ধাক্কা। ১৯৭৭ প্রথম দেশের কোন রাজ্যে বামপন্থীদের সরকার নেই। পশ্চিমবঙ্গে বাইনারি ভাঙার চেষ্টা করা হয়েছে। কিছুটা সক্ষমও হয়েছে পার্টি তাতে। বিভিন্ন বামপন্থী শক্তিকে এক করে নির্বাচন লড়াই রাজনৈতিক ভাবে উল্লেখযোগ্য। বাংলায় প্রান্তিক মানুষের কথা তুলে ধরার জন্য একজন বামপন্থী প্রতিনিধি নির্বাচীত হয়েছেন। পুদুচেরিতেও বাম সমর্থীত নির্দল জয়ী হয়েছে একজন।’’
এমএ বেবি জানিয়েছেন পাঁচ রাজ্যেই শাখা স্তর থেকে নির্বাচনী পর্যালোচনা চলছে। সেই রিপোর্ট রাজ্য ভিত্তিক জমা পড়বে কেন্দ্রীয় কমিটির কাছে। এই নির্বাচনী পর্যালোচনাকে কেন্দ্র করে জুলাইয়ে কেন্দ্রীয় কমিটির বিশেষ অধিবেশন হবে।
পশ্চিবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ফলতার পুনঃনির্বাচন সম্পর্কে সিপিআই(এম) সাধারণ সম্পাদক বলেন, ‘‘বাংলার নির্বাচনী সংগ্রামে সিপিআই(এম) তার উপস্থিতি বার বার প্রমাণ করেছে। বিভিন্ন বাধাকে উপেক্ষা করেই প্রচার চলেছে রাজ্য জুড়ে। বিমান বসুর মতো প্রবীন নেতারা প্রচার করেছেন নির্বাচনে যা আমাদের শক্তি দিয়েছে। ফলতার নির্বাচন দেখাচ্ছে রাজ্যে বামপন্থীরাই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে সক্ষম।’’
বিধানসভা নির্বাচনের ফলাফলের পর মমতা ব্যানার্জি দাবি করেন নির্বাচনী কারচুপির। এই বিষয় প্রশ্ন করা হলে সিপিআই(এম) সাধারণ সম্পাদক বলেন, ‘‘মমতা ব্যানার্জি ১৫ বছরে রাজ্যের মানুষকে ভোট দিতে দেয়নি। সিপিআই(এম) কর্মীদের ওপর আক্রমণ এবং রাজ্যে একাধিক দলীয় দপ্তর দখল করেছে তৃণমূল। ওনাকে সেই কথা গুলো মনে করতে হবে, বুঝতে হবে সেই সময় উনি কী করেছিলেন।’’
MA Baby West Bengal
পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট শক্তির মোকাবিলা একমাত্র করতে পারে বামপন্থীরাই : বেবি
×
Comments :0