রাজ্য যদি পর্যাপ্ত আধিকারিক দিতো তবে বাইরে থেকে অবজার্ভার আনতে হতো না। এসআইআর শুনানি পর্বে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এদিন এসআইআর সংক্রান্ত মুখ্যমন্ত্রীর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট। আইনজীবীদের সাথে সাওয়াল করেন মমতা। সেখানেই মমতা ব্যানার্জি কমিশনকে নিশানা করলেও পাল্টা আদালতের পর্যবেক্ষনের মুখেও তিনি পড়েন। এদিন সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে অবৈধ ভোটারদের নাম তালিকায় থাকতে পারে না।
মুখ্যমন্ত্রী দাবি করেন ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। পাল্টা প্রধান বিচারপতির বেঞ্চ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, মৃত এবং রাজ্যের বাইরে চলে যাওয়া লোকেদের নাম ভোটার তালিকায় থাকুক আপনি চান? তবে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে কোন বৈঠক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।
প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে লজিক্যালডিসক্রিপেন্সির সমস্যা সমাধান করতে পারেন এমন আধিকারিকদের তালিকা কমিশনের কাছে দিতে হবে রাজ্যকে। সেই আধিকারিদের কমিশন নিয়োগ করবে লজিক্যালডিসক্রিপেন্সির সমস্যা সমাধান করার।
এদিন মমতা বলেন, ‘বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়ে আসা হয়েছে। তারা নাম বাদ দিচ্ছে।’ পাল্টা কমিশনের আইনজীবী বলেন, ‘রাজ্য সরকার আধিকারিক দেয়নি বলেই কমিশন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভারদের নিয়ে আসা হয়েছে। সরকার কাজে সহযোগীতা করছেন না।’
আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
Mamata Supreme Court
আপনি চান মৃতদের নাম তালিকায় থাকুক? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
×
Comments :0