ভারতের কাছে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমানে জ্বালানি তেল। মধ্য প্রাচ্যে ইরান ইজরায়েলের সংঘাতকে কেন্দ্র করে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট নিয়ে লোকসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের মজুত বাড়ানোর লক্ষ্যে কাজ করেছএ। বর্তমানে ভারতের কাছে ৫৩ লক্ষ মেট্রিক টন তেল রয়েছে। আমাদের লক্ষ্য এই সংখ্যা বাড়িয়ে ৬৫ লক্ষ মেট্রিক টন মজুত করার।’ লোকসভায় প্রধানমন্ত্রী জানিয়েছে ভারত পূর্বে ২৭টি দেশ থেকে জ্বালানি আমদানি করতো, এখন ৪১টি দেশের কাছে থেকে ভারত জ্বালানি আমদানি করছে।’ তিনি বলেন, সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দেশে জ্বালানির সঙ্কট তৈরি না হয়।
তবে এদিনের প্রধানমন্ত্রীর বক্তব্যে একবারও শোনা যায়নি জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত কোন কথা। জ্বালানির সঙ্কটের কারণে ধাক্কায় গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ২০০০ এর কাছাকাছি। গুজরাটের সুরাটে কালোবাজারে একটি বাণিজ্যিক সিলিন্ডার ২,২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য ভারত তার এলপিজি চাহিদার প্রায় ৬২ শতাংশ আমদানি করে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ আসে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে।
মধ্য প্রাচ্য যুদ্ধের কারণে দেশে তৈরি হয়েছে জ্বালানির সঙ্কট। হরমুজ প্রনালি বন্ধ করে দিয়েছে ইরান। যার ফলে আটকে যায় বহু জাহাজ। পরবর্তী সময় কুটনৈতিক আলোচনার পর জ্বালানি ভর্তি দুটি জাহাজ ভারতে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত কুটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে ভারতের দিকে আসা জাহাজ গুলো নিরাপদে এসে পৌঁছাতে পারে।
সোমবার লোকসভায় ইরান ইজরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমেই মধ্য প্রাচ্যের এই সংঘাত থামানো সম্ভব। ভারতের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে এই সংঘাত থামানোর। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল কার্যত অনৈতিক ভাবে হামলা চালিয়েছে ইরানের ওপর। ইরানের ওপর দীর্ঘ সময় ধরে পরমানু গবেষণা বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ইরান তা বন্ধ না করায় তার ওপর হামলা চালায় ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বচ্চ নেতা আয়াতুল্লা খামেনি। ভারতের বিদেশ সচিব ভারত সরকারের প্রতিনিধি হিসাবে খামেনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেও কেন্দ্রীয় সরকারকে কখনও ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে কোন কথা বলতে শোনা যায়নি। প্যালেস্তাইনের ওপর যখন ইজরায়েলের আগ্রাসন চরম পর্যায় পৌঁছায় তখনও নীরব থেকেছে মোদী সরকার।
এদিন প্রধানমন্ত্রী লোকসভায় জানিয়েছেন, প্রায় তিন লক্ষ ৭৫ হাজার ভোটার নিরাপদে ভারতে ফিরে এসেছেন।
Narendra Modi
মজুত রয়েছে পর্যাপ্ত জ্বালানি, দাবি মোদীর: নীরব গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে
×
Comments :0