প্রতি চার আমেরিকানের মধ্যে মাত্র একজন ইরান আক্রমণকে সমর্থন করছেন। রয়টার্স-ইপসোস সমীক্ষায় আমেরিকার এই মনোভাব বেরিয়ে এসেছে।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যদিও সেদেশের সংবাদ প্রতিষ্ঠান সিএনএন-কে বলেছেন যে ‘আক্রমণের আরও বড় ঢেউ আছড়ে পড়তে চলেছে ইরানে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি। আমরা সেই শক্তি ব্যবহার করছি।’
তবে কেবল ইরান নয়, প্রতিরোধে নেমেছে লেবাননের হেজবোল্লাও। ইজরায়েলে ছুঁড়েছে একাধিক ক্ষেপণাস্ত্র।
ট্রাম্প বলেছেন, ‘বেশি সময় ধরে এই সংঘাত চালানোর কথা ভাবা হচ্ছে না। চার সপ্তাহ সময় ধরে এগিয়েছি আমরা। সময়ের আগেই চলছি।‘
এদিকে আমেরিকায় ১৩০০ জনের মধ্যে চালানো হয় সমীক্ষা। ২৭ শতাংশ সমর্থন করছে ট্রাম্পের হামলা।
এদিকে ইরানের পালটা হামলার লক্ষ্য হয়েছে কাতার এবং সৌদি আরবের গ্যাস উৎপাদন কেন্দ্র এবং তেল পরিশোধনাগার।
Trump Attack Survey
প্রতি ৪ আমেরিকানের মধ্যে মাত্র ১ জনের সমর্থন ট্রাম্পের হামলাকে
ইরানের হামলার প্রতিবাদে বিক্ষোভ শিকাগোতে।
×
Comments :0