Petrol Price Hike

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রোল ১১০ পার

জাতীয়

গত ১০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বাড়ল জ্বালানির দাম। শনিবার পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল ৯৯.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯২.৪৯ টাকা।
গত ১৫ মে থেকে এই নিয়ে তিনবার জ্বালানির দাম বাড়ল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির যে মূল্যবৃদ্ধি ঘটেছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি এখন ধীরে ধীরে তা সাধারণ মানুষের ওপর চাপাচ্ছে। এর আগে ১৫ মে লিটার প্রতি ৩ টাকা এবং ১৯ মে ৯০ পয়সা দাম বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত লিটার প্রতি প্রায় ৫ টাকা দাম বেড়েছে জ্বালানির।
দাম বৃদ্ধির ফলে দেশের চার শহরে জ্বালানির দাম বেড়ে হয়েছে দিল্লিতে ৯৯.৫১ টাকা (+০.৮৭), কলকাতায় ১১০.৬৪ টাকা (+০.৯৪), মুম্বইয়ে ১০৮.৪৯ টাকা (+০.৯০), চেন্নাইয়ে ১০৫.৩১ টাকা (+০.৮২)।
অন্যদিকে দিল্লিতে সিএনজি-র দামও প্রতি কেজিতে ১ টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে এখন সিএনজি-র নতুন দাম কেজি প্রতি ৮১.০৯ টাকা।

Comments :0

Login to leave a comment