Petrol Price Hike

দশ দিনে চার বার বাড়লো জ্বালানির দাম

জাতীয়

দশ দিনে চতুর্থ বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। লিটার প্রতি প্রায় তিন টাকা করে দাম বাড়লো পেট্রোল ডিজেলের। সোমবার দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজ়েলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.১২ টাকা, ডিজেল ৯৫.২০ টাকা।
কলকাতায় ২.৮৭ টাকা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩.৫১ টাকা। ডিজেলের দাম ২.৮০ টাকা বেড়ে হয়েছে ৯৯.৮২ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ২.৭২ টাকা। চেন্নাইয়ে ২.৪৬ টাকা বেড়েছে পেট্রোলের দাম। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ২.৮১ টাকা। চেন্নাইয়ে ডিজেলের দাম ২.৫৭ টাকা বেড়েছে প্রতি লিটার।

গত ১৫ মে এক ধাক্কায়তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রোলের দাম। তার পর ১৯ মে বাড়ে ৯০ পয়সা। ২৩ মে ফের বাড়ে ৮৭ পয়সা। সোমবার ফের নতুন করে দাম বাড়ার ফলে জ্বালানির দাম গত ১০ দিনে বাড়লো প্রায় সাত টাকার বেশি।
জ্বালানির দাম বাড়ার সাথে সাথে জিনিসের দামও বাড়লে। যার ফলে মানুষের ওপর নতুন করে ফের বোঝা বাড়বে। একদিকে যখন গোটা দেশের মানুষের ওপর মূল্যবৃদ্ধির বোঝা ক্রমশ বাড়ছে তখন দেশের প্রধানমন্ত্রী ব্যাস্ত ‘মেলোডি’তে।

Comments :0

Login to leave a comment