Bangladesh

তাকে গৃহবন্দি করে রেখেছিল ইউনুস সরকার সাক্ষাৎকারে দাবি শাহবুদ্দিনের

আন্তর্জাতিক

ইউনুস সরকারের আমলে তিনি কার্যত গৃহবন্দি ছিলেন। বাংলাদেশের সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তিনি বলেন, ‘আমাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল।’ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঈদ সহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা থাকলেও সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানাো হয়নি। বাংলাদেশের রাষ্ট্রপতি দাবি করেছেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাকে অনুষ্ঠানে যেতে নিষেধ করেছিল। 
শাহবুদ্দিন দাবি করেছেন তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি ইউনুস প্রশাসন। তিনি বলেছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার বাইপাস অপারেশন হয়। এক বছর পর সেখানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। ইউনুস প্রশাসনকে সেই বিষয় জানালে তা তারা নাকচ করে দেয়। 
হাসিনা সরকারের পর ইউনুসের দায়িত্ব নেওয়া থেকেই বিভিন্ন বিষয় সরকারের সাথে রাষ্ট্রপতির সংঘাত তৈরি হয়। একাধিক বার সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে দাবিও করেছেন যে তাকে কার্যত বসিয়ে রাখা হয়েছে, তার কোন কাজ নেই।

Comments :0

Login to leave a comment