বিহারে সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া। ঘটনা ঘটেছে বিহারের মাধেপুরায়। জানা গিয়েছে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন পড়ুয়া সঙ্কটজনক বলে খবর।
সূত্রের খবর মিড ডে মিল খাওয়ার কিছু পরেই কয়েক জন পড়ুয়া অসুস্থ হয়। অনেকে বমি করছিল, কারও আবার পেটে যন্ত্রণা শুরু হয়। একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
অভিভাবকদের সন্দেহ, খাবারে টিকটিকি পড়েছিল। আর তার থেকেই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।
জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘ অসুস্থ সব পড়ুয়ার চিকিৎসা চলছে। যে স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল, তাদের শোকজ করা হয়েছে। মিড ডে মিলের খাবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
Comments :0