ssc scam

সংঘর্ষ অব্যাহত, ইরানের পাশে বেজিঙ, বিরোধিতা আগ্রাসনের

আন্তর্জাতিক

সামরিক সংঘাত সমাধান নয়। আমেরিকা ইজরায়েলের চাপানো যুদ্ধের বিরোধিতা করে স্পষ্ট বলল চীন। 
এদিকে ইরানের পাশাপাশি লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা করেছে ইজরায়েল। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রায় চার সপ্তাহ স্থায়ী হতে পারে, তিনি বলেছেন যে ওয়াশিংটন তেহরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার তাই করবে।
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী  ইরানের উপর তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ওপর ও হামলা চালায়  তাঁরা। সংঘর্ষের  ফলে ইরানে বর্তমানে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ইজরায়েলে সেনাবাহিনী লেবাননের উপর তীব্র বিমান হামলা চালাচ্ছে। 
অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে দুটি ড্রোন রিয়াধে অবস্থিত মার্কিন দূতাবাসে আক্রমণ চালিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা সংঘর্ষে ইজরায়েল ভুমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে বেজিঙ। 
এদিন বেজিং-এর একটি সংবাদ সংস্থা জানিয়েছে, চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই  ইজরায়েলে  বিদেশ মন্ত্রী গিডিয়ন সারকে ফোনে বলেছেন যে বেজিং ইরানের উপর হওয়া এই সামরিক হামলার বিরোধিতা করে।
বেজিংয়ের তরফে  এদিন যুদ্ধবিরতির ও আহ্বান জানানো  হয় । পাশাপাশি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকে গুরুতর আক্রমণ বলে সেই  ঘটনার নিন্দা ও করা  হয়েছে বেইজিং-এর তরফে। 
ওয়াং বলেন যে যুদ্ধ কখনোই প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না বরং এর ফলে কেবল নতুন সমস্যা সৃষ্টি হয় যার পরিমাণ ভয়ঙ্কর। 
তিনি আরও বলেন যে সংঘাত আরও ছড়িয়ে পড়া এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তা রোধ করার জন্য চীন অবিলম্বে এই  সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। 
অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে ইজরায়েল ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর ওপর আঘাতও বজায় রাখবে। 
নেতানিয়াহু তার কার্যালয়ের এক বিবৃতিতে বলেন "আমরা ইরানে ওপর গভীরভাবে হামলা চালিয়ে যাচ্ছি। আমাদের পাইলটরা ইরান ও তেহরানের আকাশের উপরে এবং লেবাননের আকাশের উপরেও নজর রয়েছে।" তিনি আরও বলেন, ' হিজবুল্লা গোষ্ঠী আমাদের আক্রমণ করে খুব বড় ভুল করেছে। আমরা ইতিমধ্যেই জোরালোভাবে তার জবাব দিয়েছি এবং আমরা আরও জোরালোভাবে এর জবাব দেব।'

Comments :0

Login to leave a comment