আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত মধ্য প্রাচ্য। লেবাননের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইজরায়েলের হামলায় তাদের ৩১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। তবে একাধিক জায়গায় ইরানের প্রত্যাঘাতের মুখে পড়তে হয়েছে মার্কিন বাহিনীকে। কুয়েতে একাধিক মার্কিন বায়ুসেনার বিমান নামানো হয়েছে বলে সেই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সমাজমাধ্যমে এই ছবি ধরা পড়েছে। তবে বিমান চালকদের কোন ক্ষতি হয়নি বলেই দাবি করা হয়েছে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের হামলায় তাদের পরমানু গবেষণা এবং পরমানু কেন্দ্র গুলোর কোন ক্ষতি হয়নি।
Iran Israel War
কুয়েতে ক্ষতিগ্রস্থ মার্কিন যুদ্ধবিমান, নিরাপদ চালকরা
×
Comments :0