US THAAD Missile

অস্ত্র ভাণ্ডারে টান, ইরানের সঙ্গে যুদ্ধে শেষ ৮০% ‘থাড’

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের ৮০ শতাংশ খরচ করে ফেলেছে আমেরিকা। আমেরিকার সামরিক বাহিনীর শীর্ষ স্তরের আধিকারিকরা সতর্কবার্তাও পাঠিয়েছেন পেন্টাগনে প্রতিরক্ষা মন্ত্রকে। 
আমেরিকার অস্ত্রভাণ্ডার সংক্রান্ত এমন বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে দেশেরই সংবাদমাধ্যমে। 
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে যে ‘থাড’ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ৮০ শতাংশ খরচ হয়ে গিয়েছে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র রোধে আমেরিকার প্রধান ভরসা ‘থাড’। 
পেন্টাগনে আমেরিকার সামরিক বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুতও অর্ধেক কমে গিয়েছে। 
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব, আমেরিকার মজুত ছিল ২২০০ প্যাট্রিয়ট এবং ৪৫২টি থাড ছিল। 
আমেরিকার আরেক মাথাব্যথা হয়েছে পশ্চিম এশিয়ায় সঙ্গী দেশগুলির উদ্বেগ। আমেরিকার আর ইজরায়েলের ভরসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়েছিল সেই দেশগুলি। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হানা সেই প্রতিরক্ষাকে বারবার ভেদ করেছে।

Comments :0

Login to leave a comment