Raniganj Protest

যাদবপুরে হকার উচ্ছেদের প্রতিবাদীদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে মিছিল রানিগঞ্জে

জেলা

যাদবপুরে হকার উচ্ছেদের প্রতিবাদীদের উপর পুলিশি আক্রমণ ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রানিগঞ্জে মিছিল ও বিক্ষোভ।

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরিব শ্রমজীবী মানুষের রুটি রুজির উপর বুলডোজার চালানোর প্রতিবাদে পথে নেমেছে সিপিআই(এম)। যাদবপুরে হকার উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে সিপিআই(এম) নেতা কর্মীদের উপর পুলিশি আক্রমণ ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রানিগঞ্জ শহরে বিক্ষোভ দেখায় সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি। রানিগঞ্জ রেল স্টেশনে জমায়েত হয়ে মিছিল করে চিনকুঠি মোড়, সবজি বাজার হয়ে বাসস্ট্যান্ডে শেষ হয়। তিনটি স্থানে বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সুপ্রিয় রায়, রামকৃষ্ণ চ্যাটার্জি, সঞ্জয় প্রামাণিক, রমা বিজয়ন, হেমন্ত প্রভাকর, গৌরব ধল্ল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ডবল ইঞ্জিন সরকারের বিজেপি আম্বানি আদানি সহ পুঁজিপতিদের হাতে দেশের সম্পদ তুলে দিচ্ছে আর গরিব শ্রমজীবী মানুষের রুটি রুজি, বাসস্থানের উপর বুলডোজার চালাচ্ছে। সরকার দেশের মানুষের রুটি রুজির দায়িত্ব না নিয়ে পেটে লাথি মারছে। এ যেন ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই। লাল ঝাণ্ডা, পোস্টার নিয়ে এদিনের মিছিল থেকে বিজেপি সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলে, পশ্চিমবাংলায় বুলডোজার রাজ চলবে না।  

 

Comments :0

Login to leave a comment