ABTA organised Blood Donation Camp

মুর্শিদাবাদে রক্তদান শিবির শিক্ষকদের

জেলা

মুর্শিদাবাদে এবিটিএ’র জেলা দপ্তরে রক্তদান শিবির।

এবিটিএ মুর্শিদাবাদ জেলা আয়োজিত রক্তদান শিবিরে আজ ৪১ জন শিক্ষক,শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শুভানুধ্যায়ী রক্তদান করলেন। জেলা এবিটিএ’র দপ্তর রামেন্দ্র সুন্দর  ত্রিবেদী ভবনে হয়েছে রক্তদান। শহীদ শিক্ষক পঞ্চানন মণ্ডলের স্মৃতিতে প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন জেলা সভাপতি গৌতম ব্যানার্জি। উপস্থিত ছিলেন এবিটিএ’র জেলা সম্পাদক জুলফিকার আলি, প্রাক্তন জেলা সম্পাদক দুলাল দত্ত সহ সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রক্তদাতারা উপস্থিত হন সমিতি ভবনে। বেলা দুটো নাগাদ শিবিরের কাজ শেষ হয়।

Comments :0

Login to leave a comment