Anubrata's bail plea rejected

ভোট পরবরতী হিংসার মামলায় জামিন খারিজ অনুব্রতর

জেলা

২০২১- এ ভোট পরবর্তী হিংসার জন্য অনুব্রত মন্ডল সহ ১৩ জনের নামে মামলা রুজু হয়েছিল। সেই মামলায় মঙ্গলবার সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান অনুব্রত সহ সকল অভিযুক্তরা। বিচারক অভিযুক্ত ১৩ জনের মধ্যে অনুব্রত সহ কয়েকজনের জামিন খারিজ করেছেন। তবে কয়েকজনের জামিন মঞ্জুর করেছেন। অনুব্রতর আইনজীবি সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, "এদিন অনুব্রত সহ কয়েকজনের জামিন না মঞ্জুর হয়েছে। আমরা উচ্চতর আদালতে যাব।"
মামলায় অভিযোগকারী শান্তিনিকেতন থানার অন্তর্গত আদিত্যপুরের পাথরঘাটা গ্রামে লায়ন ব্রিক ফিল্ড ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল। তাঁর অভিযোগ, ২০২১ সালে হাতে বোমা-বন্দুক নিয়ে আমার ভাটা থেকে ৩০ লক্ষ টাকার ইট লুট হয়েছিল অনুব্রতর নির্দেশে। ১০০টি ট্রাক্টর সহ লোকজন নিয়ে কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে হয়েছিল সেই লুটের অভিযান। জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপারের দোরে দোরে ঘুরেছিলাম। হতাশা ছাড়া জোটেনি কিছুই।"
রাজ্যের পট পরিবর্তন ঘটেছে। পুলিশের ভোলও বদলেছে। সেই একই ব্যক্তির পাঁচ বছর আগের ঘটনার প্রেক্ষিতে করা অভিযোগ এবার তৎপরতার সঙ্গে গ্রহন করেছে পুলিশ। শুধু অভিযোগ নেওয়াই নয়, ভারতীয় দন্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পর্যন্ত করে দিয়েছে। অভিযোগকারী শুভেন্দু বিকাশ মণ্ডলের আরও অভিযোগ, ‘‘তৃণমূল পার্টি অফিস তৈরির সময় ইট চেয়েছিল, দিয়েছিলাম। কিন্তু, তাতেও ওদের হয়নি। প্রায় সময় টাকা চাইতো। তোলা দিতে পারিনি বলে ভোট পরবর্তী হিংসার শিকার হই। "

 

Comments :0

Login to leave a comment