শিলিগুড়ি শহরের প্রাক্তন মেয়র, মন্ত্রী তথা বিধায়ক অশোক ভট্টাচার্য পড়ে গিয়ে আহত হয়েছেন। জানা গেছে, শনিবার সন্ধ্যার নিজের বাড়িতে একটি চেয়ারে বসে লিখছিলেন তিনি। আচমকাই চেয়ার থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তাঁর। চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা ছুটে আসেন। খবর পেয়ে ছুটে যান পার্টি নেতা ও কর্মীরা। দ্রুত তাকে শিলিগুড়ি বাসু নার্সিংহোমে নিয়ে আসা হলে সেখানে মাথায় সেলাই পড়ে। সেখান থেকে শিলিগুড়ি নেওটিয়া নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরী বিভাগে চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান শুরু করেছেন। অন্যান্য শারীরিক পরীক্ষা করে দেখা হবে। নার্সিংহোমে উপস্থিত আছেন সিপিআই(এম) রাজ্য কমিটি প্রবীণ নেতা জীবেশ সরকার, পার্টির দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, দিলীপ সিং, শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা।
Ashok Bhattacharya
পড়ে গিয়ে চোট পেলে অশোক ভট্টাচার্য
×
Comments :0