AIKS Bardhaman BJP attacks

বর্ধমানে কৃষক বিক্ষোভে হামলা বিজেপি’র, রক্তাক্ত অমল হালদার

রাজ্য জেলা

বর্ধমানের কার্জন গেটে কৃষক বিক্ষোভে সরাসরি হামলা চালালো বিজেপি। হামলায় গুরুতর আহত হয়েছেন একাধিক কৃষক নেতা। প্রবীণ কৃষক নেতা অমল হালদারের মাথা ফেটে গিয়েছে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, বর্ধমান শহরের বাদামতলায় ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। বিজেপি’র দুষ্কৃতী বাহিনী হামলা চালালে প্রতিবাদ এবং প্রতিরোধে নামেন সারা ভারত কৃষক সভা এবং সংযুক্ত কৃষক সভার কর্মী সমর্থকরা। সে সময়ে আঘাতে অমল হালদারের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কৃষক সভার সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। 
প্রবীণ বামপন্থী নেতা এবং সারা ভারত কৃষক সভার প্রাক্তন রাজ্য সম্পাদক অমল হালদারের মাথায় আঘাত লাগার ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 
এদিন, ২৬ নভেম্বর, ‘সংবিধান দিবস’ পালনে সারা দেশে কর্মসূচি নেয় সারা ভারত কৃষক সভা সহ শতাধিক কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান সভা। ফসলের ন্যূনতম দাম নিশ্চিতকরণে আইন, ফসলের প্রকৃত খরচের দেড়গুন হিসেবে সংগ্রহ মূল্য ঠিক করার মতো একগুচ্ছ দাবিতে হয় বিক্ষোভ। দিল্লিতেও সমবেত হয়েছেন কৃষক নেতৃবৃন্দ। 
বর্ধমানেও এই কর্মসূচিতেই সমবেত হন কৃষক আন্দোলনের কর্মীরা।

Comments :0

Login to leave a comment