Doctor Died in Road Accident

কল্যাণী রোডে ডাম্পারের ধাক্কায় চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু, বিক্ষোভে পুলিশের লাঠি

জেলা

কল্যাণী রোডে চিকিৎসকের দুর্ঘটনায় মৃত্যুতে বিক্ষোভে পুলিশের লাঠি। ছবি: অভিজিৎ বসু

কল্যাণী রোডে শ্রী দুর্গা পল্লীর কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো প্রবীণ চিকিৎসক সুকুমার দাসের। 
স্থানীয় সূত্রে খবর, বাজার করে বাড়ি ফেরার পথে মুড়াগাছা থেকে এম বি রোড মুখী একটি ডাম্পার তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পরবর্তীতে পুলিশ লাঠি উঁচিয়ে স্থানীয়দের তাড়া করে ছত্রভঙ্গ করে দেয়। মৃতদেহ উদ্ধার করে অবরোধ তুলে দেয়।
চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment