CITU Parliament March Maldah

সিআইটিইউ’র সংসদ অভিযানের প্রচার মালদহেও

জেলা

সিআইটিইউ-র ডাকে সংসদ অভিযানের সমর্থনে প্রচার চলছে রাজ্যের সর্বত্র। কর্মসূচি হচ্ছে মালদহ জেলার বিভিন্ন এলাকাতেও।
বুধবার, ২৫ নভেম্বর, মালদহ শহরের রাজ হোটেল মোড়ে সিআইটিইউ ইংরেজবাজার শহর লোকাল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সভা হয়। সভায় বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকরা উপস্থিত ছিলেন। 
ভাষণ দেন সিডব্লিউএফআই-র রাজ্য সভাপতি প্রণব মজুমদার, সর্বভারতীয় নেতা বিপ্লব সেনগুপ্ত সহ সিআইটিইউ-র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, অনুপম গুন, নুরুল ইসলাম, মিন্টু চৌধুরী ও সভার সভাপতি অনীক ভট্টাচার্য।
সংসদ অভিযান হবে ১-৩ ডিসেম্বর। সিআইটিইউ দাবি, চার শ্রম কোড বাতিল, মনরেগা ফিরিয়ে আনা, মাসিক ন্যুনতম ৪২ হাজার টাকা মজুরি ও ২১ হাজার টাকা পেনশন, অস্থায়ী ও চুক্তিবদ্ধ শ্রমিকদের  স্থায়ীকরণ, সমকাজে সমবেতন। সেই সঙ্গে অন্যায়ভাবে বাতিল ভোটারদের নাম দ্রুত তালিকাভুক্ত করার দাবি তুলেছে সিআইটিইউ। 
রাজ্যজুড়ে নির্মমভাবে হকার উচ্ছেদের প্রতিবাদও জানানো হচ্ছে সিআইটিইউ’র প্রচারে।

Comments :0

Login to leave a comment